Home » শিল্পায়ন ও কর্মসংস্থান সরকারের প্রধান লক্ষ্য ব্যারাকপুরে দাবি শিল্পমন্ত্রীর

শিল্পায়ন ও কর্মসংস্থান সরকারের প্রধান লক্ষ্য ব্যারাকপুরে দাবি শিল্পমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:  গত দশ বছর তৃণমুল কংগ্রেসের সরকার শুধুমাত্র সামাজিক সুরক্ষার মত বিষয়গুলিতে জোর দিয়ে রাজ্যের আর্থিক উন্নয়নের কাজ করে গিয়েছে।এবার রাজ্যের শিল্প ও কর্ম সংস্থানের উপর ফোকাস করা হয়েছে।ব্যারাকপুরে একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।রাজ্যের অন্যতম শিল্পাঞ্চলে দাঁড়িয়ে শিল্প মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের এখন একটিই লক্ষ্য রাজ্যে শিল্পায়নের বিস্তার ঘটানো।সেই শিল্পায়নের বিস্তারের মধ্যে দিয়ে রাজ্যের পড়ুয়ারা আগামী দিনে কাজের সুযোগ পাবে বলে মনে করেন শিল্পমন্ত্রী ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্থবাবু বলেন,  দেশে কোথা কি হচ্ছে তা তাঁর জানা নেই।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে শিল্পের ভবিষত উজ্জল বলে দাবি করেন তিনি।ব্যারাকপুর শিল্পাঞ্চলের শিল্পের ভবিষ্যত নিয়ে কোন বাক্য ব্যয় না করলেও শিল্পমন্ত্রী বলেন, পূর্ব মেদিনীপুরে তাজপুরে সমুদ্র বন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বন্দরের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে।

পাশাপাশি আসন্ন বিশ্ব বাংলা শিল্প সম্মেলন  সব রেকর্ডকে ভেঙ্গে দেবে বলে দাবি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।তিনি বলেন, এই শিল্প সম্মেলন সফল করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তাই সাফল্য আসবেই।

 

About Post Author