Home » সময় কলকাতা খবরের জের, অবশেষে শৃংঙ্খলমুক্ত মানসিক প্রতিবন্ধী যুবক

সময় কলকাতা খবরের জের, অবশেষে শৃংঙ্খলমুক্ত মানসিক প্রতিবন্ধী যুবক

সময় কলকাতা ডেস্ক: সময় কলকাতার খবরের জের, এক মানসিক প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা করাতে না পেরে দীর্ঘদিন ধরে শিকলে বেঁধে রেখেছে পরিবার। সেই খবর প্রথম প্রকাশিত হয় সময় কলকাতায়। আর সেই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসল পুরসভা। সংবাদমাধ্যমে এই বিষয়ে জানতে পেরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান আজ এলাকায় গিয়ে ওই মানসিক প্রতিবন্ধি যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন। তাদেরকে বুঝিয়ে শিকল মুক্ত করা হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবককে।

বালুরঘাট পুরসভার পুর পিতার উদ্যোগে অবশেষে শৃংখল মুক্ত হল মানসিক প্রতিবন্ধী ওই যুবক। পাশাপাশি ওই যুবককে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান। বালুরঘাট পুরসভার পদ্মপুকুর এলাকার বাসিন্দা বাবলু দাসের ছেলে মানসিক প্রতিবন্ধী নারায়ন দাসকে চিকিৎসা না করাতে পেরে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হত বাড়ির লোক। বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

মানসিক ভারসাম্যও রোগীর বাবা বাবলু দাস জানান, ‘বালুরঘাট পুরসভার চেয়ারম্যান জানার সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে আমার ছেলেকে শৃংখল মুক্ত করেন। খুবই ভালো লাগছে। যাতে আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে সেটাই চাইবো।’ পাশাপাশি ধন্যবাদ জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে।

About Post Author