সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৭৪- আজকের দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
১৮০৭-খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয় আজকের দিনে।
১৮২৪-এদিন প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২-কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয় আজকের দিনে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৯৬-ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৪-সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৬৩ -মোগল সেনাপতি মীর জুমলার প্রয়াণ দিবস আজ।
১৯৯১-শিল্পপতি এ কে খান এদিন প্রয়াত হন।
২০১৩-ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি