সময় কলকাতা ডেস্কঃ বেলাশেষের পর বেলাশুরু! সাত বছর অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশুরু’ আগামী ২০ মে বড় পর্দায় আসতে চলেছে।প্রবীণ দম্পতির গল্প নিয়ে এই ছবি।তবে এই ছবির দুই স্তম্ভ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত ইতিমধ্যেই পরলোক গমন করেছেন।শুধু রেখে গেছেন তাঁদের অনবদ্য সৃষ্টি।সোহাগে আদরে আজীবন আপামর বাঙ্গালির হৃদয়ে তাঁরা বেঁচে থাকবেন।গত মঙ্গলবার অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেল এই ছবির ‘সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই’ এই ভালোবাসার গানটি।যদিও ২ বছর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল গানটি।কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে।

অনুপম রায়ের সুরে ও কণ্ঠে গাওয়া এই ভালোবাসার গানের সঙ্গে পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের ভালোবাসার কাহিনি যেন আরও একবার মন ছুঁয়ে যাবার মতো।এদিন এই গানটি অনুপম রায় লাইভ পারফম্যান্স করেন।সেই সঙ্গে কেক কেটে অনুপম রায়ের জন্মদিনও পালন করা হয়।

‘সোহাগে আদরে’গানটি নিয়ে শিবপ্রসাদ জানালেন,‘অনেক স্মৃতি রয়েছে,যা অল্প কথায় বলা খুবই কঠিন।বেলাশুরু সিনেমার ভেতরের টুকরো টুকরো ঘটনা নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে।এই গানের একটা বড় অংশ শান্তিনিকেতনে শ্যুট করা।‘বেলাশেষে’ এবং ‘বেলাশুরু’ দুটো ছবিরই পটভুমিকা শান্তিনিকেতন।শান্তিনিকেতনের সোনাঝুরির বন,কোপাই নদীর তীর,খোয়াই স্মৃতি গুলো যেন বড়ই মধুর।আমরা শ্যুটিং করেছিলাম শীতকালে।সোনাঝুরির পাতাগুলো খসে পড়ার সেই মনোরম দৃশ্য যা সত্যিই এক অন্য অনুভুতি।

অনুপম রায় ছবির বিষয়ে বলছেন, ‘এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল ‘বেলাশেষে’-র একটা সিক্যুয়াল মাত্র।কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে।বড়পর্দায় শেষবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শকরা।আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে ‘বেলাশুরু’।দর্শকদের প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়াতেই।ইতিমধ্যেই ইউটিউবে গানটি শুনেছেন ১ লাখেরও বেশি মানুষ।পর্দায় সৌমিত্র, স্বাতীলেখাকে দেখে নস্ট্যালজিক দর্শকরা।আর সেই নস্ট্যালজিয়াকেই যেন গানের সুরে বাঁধলেন অনুপম রায়।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র