সময় কলকাতা ডেস্ক : জন্মদিনে ঐন্দ্রিলাকে চুমু খেলেন আবার আদর করে সোহাগে ভরিয়ে দিলেন। প্রেমিক অঙ্কুশ হাজরার ইন্সাটাগ্রামে সেই ছবি ধরা পড়ল বৃহস্পতিবার ।যা দেখে উচ্ছশিত নেটিজেনরা।পাশাপাশি জন্মদিনে প্রেমিকা ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানালেন অঙ্কুশের অগনিত ভক্তেরা।

টলিউডে সুপার ডুপার জুটি বলতে যাদের বোঝায় তাঁদের মধ্যে অন্যতম অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি। বৃহস্পতিবার প্রেমিকার জন্মদিনে একটু অন্যভাবেই সেলিব্রেট করলেন প্রেমিক অঙ্কুশ হাজরা। ভিডিওতে দেখা যাচ্ছে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে প্রেমিকাকে চুমুতে ভরিয়ে তুলছেন অঙ্কুশ। খুনসুটি করে ঐন্দ্রিলাকে আবার ডাকলেন গোরিলা বলে। তারপর যা হল সে নিয়েও দেদার চর্চা চলল সোশ্যাল মিডিয়ায়। বলা যায় চুমুতে এক প্রকার অস্থির হয়ে পড়লেন প্রেমিকা ঐন্দ্রিলা।

এই ভিডিয়ো নিজের ইন্সাটাগ্রামে শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আর কী…’। ১১ বছর সম্পর্কের মধ্যে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ।সম্প্রতি তাঁরা বিয়ে করবেন বলে গুঞ্জন চললেও কবে বিয়ে করছেন তা এখনো ঠিক করে উঠতে পারেন জনপ্রিয় জুটি। সম্প্রতি ম্যাজিক সিনেমায় অভিনয় করতে চলেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনেই। তার আগে তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে