সময় কলকাতা ডেস্কঃ টানা দু বছর ধরে করোনা আবহ, নাইট কার্ফু। কেন্দ্রের নতুন পথ নির্দেশিকা লাগু করা। আর সেই সঙ্গে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচারে মিলেছে বড় সাফল্য দাবি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে কলকাতা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সূচনা করতে এসে এমনটাই জানালেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল।কলকাতার মত পুরানো শহরে রাস্তা নতুন করে বড় করা এক প্রকার দুঃসাধ্য।তার উপর পরিবহন বিশেষজ্ঞদের দাবি কলকাতা শহরে জন সংখ্যার অনুপাতে যতটা পরিমান রাস্তা থাকার কথা তা নেই।
রাজ্য সরকারের অভিমত, ব্রিটিশ আমলের রাজধানী শহরে দিন দিন বাড়তে থাকা জন বসতি ও যানবাহনের চাপে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে।এই প্রয়োজনের তুলনায় কম রাস্থা নিয়ে কলকাতা মত মেট্রোপলিটন শহরে পথ নিরাপত্তা ও মসৃণ যাত্রার ব্যবস্থা করা একটা বড় চ্যালেঞ্জ।ফি বছর পথ দূর্ঘটনায় মানুষের মৃত্যু আটকানো বরাবর প্রতিটি সরকারের মাথা ব্যাথার বড় কারন।
পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সমস্যার উপর নজর দেয় সরকার।শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফের মত কর্মসূচির।সারা রাজ্য জুড়ে পথে কেমন ভাবে চলতে হবে তা নিয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে।শুক্রবার কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল দাবি করেন ই২০২১1 এর মার্চ মাস এ কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এবছর মার্চ মাসের শেষে সংখ্যাটা আরো কমে ১৪ হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার জানান ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, রেকলেস ড্রাইভিং না করা, বাইক আরোহীদের বাধ্যতামূলকভাবে মাথায় হেলমেট পড়া সহ বিভিন্ন বিষয়ে যাতে পথচারীরা মেনে চলেন সেই বিষয়টি ওপর সজাগ দৃষ্টি রাখবে কলকাতা পুলিশ।
মেট্রোপলিটন শহর কলকাতায় পথ নিরাপত্তা ও মসৃণ যাত্রার ব্যবস্থা একটা বড় চ্যালেঞ্জঃসিপি


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন