Home » মা ও ছেলের পচা গলা দেহ উদ্ধার দমদমে

মা ও ছেলের পচা গলা দেহ উদ্ধার দমদমে

সময় কলকাতা ডেস্ক: দমদমের নবপল্লী এলাকায় মা ও ছেলের পচা গলা মৃতদেহ উদ্ধার করল দমদম থানার পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায়  চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার আন্দুলের বাসিন্দা শ্রাবনী পাল ও তার ছেলে সন্দীপ পাল প্রায় ছয় মাস আগে দমদমের নবপল্লীর একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তিন মাস বাড়ি ভাড়াও দেন। কিন্তু বিগত তিন মাস বাড়ি ভাড়ার টাকাও দিতে পারেন নি তাঁরা। বাড়িওয়ালাকে জানান কয়েকদিন থাকবেন না। এরপর আর তাঁদের সাঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায় নি।

শুক্রবার সন্দীপের মামা এসে দরজা ভাঙলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর বাড়ির দোতালায় পচা গলা অবস্থায় পাওয়া যায় দুইজনকে। বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।পাশাপাশি ওই বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দেনায় জর্জড়িত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মা ও ছেলে।পুলিশের অনুমান প্রায় সাত দিন আগেই মৃত্যু হয়েছে এই দুজনের। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে ছেলের। তবে মায়ের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author