সময় কলকাতা ডেস্কঃ বেশ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলনে সামিল বাংলা পক্ষ। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে, মূলত এই দাবিতেই অভিযানের ডাক দেয় সংগঠনের সদস্যরা। বিভিন্ন প্রান্ত থেকে বাংলা পক্ষের সদস্যরা এসে আন্দোলনে সামিল হন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন টালিগঞ্জের পাবলিক সার্ভিস কমিশনের ভবনে।

শুক্রবার পাবলিক সার্ভিস কমিশনের ভবনের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বাংলা পক্ষের সদস্যরা। তাঁদের দাবি, অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও পিএসসি-র সব চাকরির পরীক্ষায় ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে।,

ডব্লুবিসিএস মেইনস পরীক্ষা শুধুমাত্র ইংরেজিতে নয়, বাংলাতেও দেওয়ার সুযোগ দিতে হবে। সমস্ত শূন্য পদে দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। পরীক্ষার ফলাফলে প্রার্থীর নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় তারা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বাংলা ভাষার উদ্দেশ্যে বাংলা পক্ষের লড়াই এর আগেও হয়েছে। ফের বাংলা ভাষাকে বাঁচানোর তাগিদে পিএসসি ভবন অভিযান বাংলা পক্ষের। দাবি না মানলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেন সংগঠনের সদস্যরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা