সময় কলকাতা ডেস্ক: জ্যান্ত বিষধর সাপ হাতে নিয়ে মনসামঙ্গল পালা গান গাইতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল গায়কের। বৃহস্পতিবার রাতে ক্যনিং থানার থুমকাঠি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।পালাগানের গায়কের সাপের কামড়ে মৃত্যুর ঘটনার কথা জানাজানি হতেই এলাকা চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের থুমকাঠিতে গ্রামীণ অনুষ্ঠানে মনসামঙ্গল পালাগানের আয়োজন করা হয়। দর্শকদের নজর কাড়তে জ্যান্ত সাপ হাতে নিয়ে পালাগান শুরু করেন গায়ক। পালাগান গাওয়ার সময় আচমকা গায়ক গোপাল অধিকারীকে ছোবল মারে। এরপরেই স্থানীয় মানুষ গোপালবাবুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসা শুরু করেন।

পালাগানের সময় কেউটের ছোবল খাওয়া গোপালবাবুকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা ২৫ টি এভিএস সহ অন্যান্য ঔষধ দেয়।তবে শেষ রক্ষা হয়নি।প্রায় ঘন্টা তিনেকের মধ্যে চিকিৎসকরা ওই গায়ককে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় দাবি, চিকিৎসকের।ক্যানিং হাসপাতালের সর্প বিশেষজ্ঞ সমরেন্দ্রনাথ রায় বলেন, মৃতপ্রায় অবস্থায় ওই ব্যাক্তিকে নিয়ে আসার পর আমরা সাধ্যমত চেষ্টা করেছি। কিন্তু এত দেরিতে নিয়ে আসায় আমাদের করার প্রায় কিছু ছিল না।

দর্শকদের মনোরঞ্জনের জন্য বিষাক্ত সাপ নিয়ে খেলা দেখানো কতটা যুক্তিসঙ্গত। ওই গায়ক জীবন্ত সাপ নিয়ে পালাগান শুরুর পর ঝুঁকির কথা মাথায় রেখে কেন এলাকার মানুষ বাধা দিলেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশাসনের একাংশ।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের