সময় কলকাতা ডেস্ক : দিনে দুপুরে কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পেট্রোল পাম্প থেকে টাকা পয়সা লুঠের চেস্টার অভিযোগ উঠল মালদহের হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডী এলাকায় ।কিন্তু স্থানীয় বাসিন্দারা চলে আসায়,পেট্রোল পাম্প ছেড়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। যাওয়ার সময় ৪ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। তবে এই ঘটনা কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে এমন ডাকাতির ঘটনায় রীতি মতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

বেশ কিছুদিন আগে কাপাই চন্ডী এলাকার এক লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে লুঠের অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। আর এদিন পেট্রোল পাম্পে লুঠে ঘটনায় ফের একবার প্রশ্নের চিহ্নের মুখে হরিশ্চন্দ্রপুরের প্রশাসনিক ব্যবস্থা।

রাতের অন্ধকার হোক কিংবা প্রকাশ্যে দিবালোকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে বিহার লাগোয়া রাস্তা গুলি দিয়েই মূলত দুস্কৃতীরা বিভিন্ন সময়ে প্রবেশ করছে এ রাজ্যে। দিনে দুপুরে এমন কান্ডে রীতিমতন থ বনে গেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।নিরাপত্তা হীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডীর বাসিন্দারা।


More Stories
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১