Home » রামপুরহাটে নতুন আইসি কে হলেন?

রামপুরহাটে নতুন আইসি কে হলেন?

সময় কলকাতা ডেস্ক : ত্রিদীপ প্রামানিককে সরিয়ে দেওয়ার পরে নতুন আই সি নিযুক্ত হলেন রামপুরহাটে।অবশেষে নতুন আই সি হিসেবে রামপুরহাটে আসছেন দেবাশিস চক্রবর্তী। বগটুই জতুগৃহ কাণ্ডের তেরো দিনের মাথায় রামপুরহাট থানার দায়িত্ব পেলেন তিনি । শনিবার ঘোষণা হয় তাঁর নাম। আর্থিক দুর্নীতিদমন শাখা থেকে তাঁকে রামপুরহাটের আই সির দায়িত্বে আনা হচ্ছে ।

প্রসঙ্গত,২১ মার্চ বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর পরে বগটুই গ্রামের এক ভয়াবহ আগুনে অনেকের মৃত্যু হয়। অভিযোগ ওঠে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে গ্রামবাসীদের। এই ঘটনায় দমকল দশ জনের মৃত্যু হওয়ার বললেও পুলিশ প্রশাসন জানায় মৃত্যু হয়েছে আট জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই পরিদর্শনে এসে জানানযে দোষীদের রেয়াত করা হবে না।এর পরেই রামপুরহাটের  আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে ‘ক্লোজ’ করা হয় ।  এবং শেষপর্যন্ত কর্তব্যে গাফিলতির ঘটনায় সাসপেন্ড হয়ে যান রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দেবাশিস চক্রবর্তী।।

 

About Post Author