সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত মহম্মদপুর সুস্বাস্থ্য কেন্দ্রটি থাকা সত্বেও এলাকার মানুষ সঠিক ভাবে পরিষেবা পাচ্ছেননা। রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। এই সমস্ত বিষয়গুলিকে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে এলাকার বিধায়ক এবং রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার মহম্মদপুর সুস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পার্শ্ববর্তী সাগরদিঘী পিডিসিএলয়ের আধিকারিকেরা।
আগামী দিনে কিভাবে স্বাস্থ্য কেন্দ্রটিকে আরও উন্নত করা যায়, এলাকার মানুষকে কিভাবে আরও উন্নত পরিষেবা দেওয়া যায়, রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থাকে ঠিক করা নিয়ে আলোচনা করেন তাঁরা। এলাকার মানুষের কথা মাথায় রেখেই তাঁদের এই চিন্তাভাবনা বলেই জানিয়েছেন বিধায়ক।


More Stories
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে
বারাসাতে তৃণমূলের প্রভাবশালীর কান ধরে উঠবোস