সময় কলকাতা ডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন বলিউড এবং ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তা শেয়ার করেছেন ভারতীর স্বামী হর্ষ লাম্বাচিয়া। তাঁদের দুজনের একটি মিষ্টি ছবি পোস্ট করে হর্ষ ছেলে হওয়ার সু-সংবাদটি দেন। বিয়ের ৫ বছরের মাথায় মা হলেন ভারতী।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বর মাসে হর্ষ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতী।এই সুখবর পোস্ট করার নিমেষের মধ্যে লাইক কমেন্টের ঝড় বয়ে যায়। নতুন বাবা-মাকে একরাশ শুভেচ্ছা জানান সবাই। রাহুল বৈদ্য কমেন্টে লিখেছেন, ‘আর ধৈর্য রাখতে পারছিনা, কবে দেখব খুদেকে?’ অনিতা হাসনন্দানির কমেন্টেও দেখা গেছে একই উত্তেজনা। আপাতত সদ্যোজাতকে দেখার অপেক্ষায় ভক্তরা। সম্প্রতি লাইভে এসে কমেডি কুইন ভারতী বলেছেন, ‘আমি আর হর্ষ যখন আমাদের সন্তানকে নিয়ে কথা বলি, ভাবি কীভাবে ওর যত্ন করব, দেখভাল করব। তবে একটা ব্যাপারে আমরা নিশ্চিত, আমাদের ছেলে বা মেয়েও আমাদের মতোই মজার হবে।’

গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। যেখানে বিচারকের ভূমিকায় আছেন পরিণীতি চোপড়া, মিঠুন চক্রবর্তী ও করণ জোহর।
উল্লেখ্য, ভারতী সিং বিভিন্ন কমেডি অনুষ্ঠানে নিজের প্রতিভার দিক থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। নারী হিসেবে ভারতের সবচেয়ে সফল কমেডিয়ান তিনি। অন্যদিকে ভারতীর স্বামী হর্ষ একজন উপস্থাপক।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে