সময় কলকাতা ডেস্ক: অল্প খরচে সুচিকিৎসার জন্য অধিকাংশ বাঙালিই এখন ব্যাঙ্গালোর বা দক্ষিণ ভারতে ছুটে যান। কিন্তু বহু গরিব মানুষের সেই আর্থিক জোর বা ভিন রাজ্য গিয়ে চিকিৎসা করানোর লোকবল নেই।তাই ইচ্ছে থাকা সত্বেও অর্থ ও লোকবলের অভাবে যেতে পারেন না তাঁরা। তাই ওই সমস্ত মানুষকে স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে উদ্যোগী হলেন বর্ধমানের বৈকুন্ঠপুরের সমাজসেবী মানুষ।তাঁদের উদ্যোগে ব্যাঙ্গালোর একটি নামকরা হাসপাতালের কয়েকজন চিকিৎসক বর্ধমানে আসবেন পরিষেবা দিতে।

অন্যতম উদ্যোক্তা প্রদীপ বসু, বলেন, আমি ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গিয়েছিলাম। ওই সময়ে আমি চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের এলাকার গরিব মানুষদের অল্প খরচে পরিষেবা দেওয়ার জন্য। চিকিৎসাকেরা আমার আবেদনে সাড়া দিয়ে এখানে এসে পরিষেবা দিতে রাজি হয়েছেন। এটা আমাদের কাছে বড় সৌভাগ্যের ব্যপার।

প্রাথমিকভাবে মেডিসিন অর্থোপেডিক, নিউরো ও গাইনো এই চারটি বিভাগে ব্যাঙ্গালোরের চিকিৎসকরা পরিষেবা দিতে বর্ধমানের ওই স্বেচ্ছাসেবী সংস্থায় পরিষেবা দিতে আসবেন। আর এলাকার মানুষের অর্থিক অবস্থার কথা মাথায় রেখে মাত্র ২০০ টাকার বিনিময়ে ওই চিকিৎসকদের দেখানোর সুযোগ পাবেন বলে জানিয়েছেন উদ্যোগী সংস্থার সদস্যরাস্বেচ্ছাসেবী সংস্থাটি নামমাত্র খরচে ব্যাঙ্গালোরের বিশিষ্ট চিকিৎসকদের পরিষেবা বাড়ির কাছে পাওয়ার ব্যবস্থা করায় খুশি এলাকার বাসিন্দারা।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের