সময় কলকাতা ডেস্ক: কথায় আছে, নদীর ধারে বাস তার দুঃখ চিরকাল। তবে এই দুঃখ ঘোচাতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করে ভাঙন রোধের কাজ শুরু হল। এদিন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ২১০০মিটার ভাঙ্গন রোধ প্রকল্পের কাজের শিলান্যাস করেন। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র, জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা।

নদীর খিদে মেটাতে জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অনুপনগর, পারলালপুর সহ একাধিক এলাকা প্রতি বছর ভাঙনে তলিয়ে যায়। ইতিমধ্যে বিগত দিনের ভাঙনের হিসেব বলছে প্রায় ৭০০ পরিবার তাদের বসত বাড়ি জমি ভিটে হারিয়েছে। বর্তমানে তারা ঘর ছাড়া। কেউ আত্মীয়ের বাড়িতে আবার কেউ অল্প পয়সায় বাড়ি ভাড়া করে দিন কাটাচ্ছেন।

তাদের একটাই দাবি, ‘ভাঙন রোধের কাজ সঠিক সময়ে সঠিক ভাবে শুরু করা হোক।’ প্রতি বছর ভাঙনের কবলে পরে অনুপনগর পারলালপুর এলাকা। বিঘার পর বিঘা জমি, গ্রামের পর গ্রাম হারিয়ে গিয়েছে জলের তলায়। যার চিহ্ন পর্যন্ত নেই এখন। তবে এবার ভাঙ্গন রোধের কাজ শুরু হওয়ায় ভাঙ্গন রোধ করা অনেকটাই সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি ভিটেমাটি বাঁচবে এই আশায় খুশি এবং অনেকটাই স্বস্তিতে এলাকার মানুষ।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়