সময় কলকাতা ডেস্ক, ৩ অগাস্ট :ধুপগুড়িতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গোখরো উদ্ধার হওয়ার একদিন পরেও চাঞ্চল্য রয়েছে এলাকায়।সর্পবিশারদরা জানিয়েছেন, চলতি মরশুমে মহকুমা জুড়ে ইতিমধ্যেই ১৬০ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। পুরসভার দুটি পৃথক ওয়ার্ড থেকে দুটি সাপ উদ্ধার করা হয়। ধুপগুড়ি পুরসভার বিডিও রোড সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় একটি বিশাল আকারের বিষধর গোখরো । রবিবার সকালে পরিবারের সকলে মিলে ঘরটি পরিষ্কার করতে গেলে একটি বস্তার আড়াল থেকে ফণা তোলা সাপটিকে দেখতে পান। খবর পেয়ে ডুয়ার্স নেচার স্নেক লাভার অ্যাসোসিয়েশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। পরে সেটিকে মোরাঘাটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সর্প উদ্ধার ও সর্প দংশনের ঘটনা অনবরত ঘটে চলায় সর্প আতঙ্ক গ্রাস করে রেখেছে উত্তরবঙ্গের এই বলয়কে।।


More Stories
সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল, উত্তরবঙ্গে সক্রিয় বালি মাফিয়ারাজ
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ
চা-বাগানে প্রকাশ্যে লেপার্ডের গরু শিকার