সময় কলকাতা ডেস্ক: অষ্টম শ্রেণির এক ছাত্রের যৌনাঙ্গে আঘাতের অভিযোগ। অচৈতন্য ছাত্রকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। উস্থি গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ মিশনে ঘটনাটি ঘটেছে। রবিবার রাতে আলমপুরের বাসিন্দা আবিদুর রহমান লস্করের পরিবারের কাছে রাত দেড়টা নাগাদ মিশন কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় তাদের ছেলে একটি বেসরকারি হাসপাতলে ভর্তি রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসে। সেখান থেকে তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবার দাবি, আবিদুর রহমান সপ্তম শ্রেনীতে ভর্তি হয় এই মিশনে। কুড়িজন অষ্টম শ্রেনীর পড়ুয়াদের সঙ্গে এখানেই থাকতো সে। হঠাত কিভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। গলা সহ বিভিন্ন জায়গাতে দাগ রয়েছে বলেও অভিযোগ। মিশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে ওই ছাত্রের পরিবার। পাশাপাশি ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায় পরিবার। ঘটনায় উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। নিদিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

মিশনের প্রধান শিক্ষক ইফুস ইসলামের দাবি, পরিবারের পাশে থাকবেন তারা। ঘটনাস্থলে আসেন ডায়মন্ডহারবার এসডিপিও মিথুন দে সহ উস্থি থানার আইসি।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়