Home » ধূপগুড়ি থেকে উদ্ধার লুপ্ত প্রায় গোল্ডেন ঈগল

ধূপগুড়ি থেকে উদ্ধার লুপ্ত প্রায় গোল্ডেন ঈগল

সময় কলকাতা ডেস্ক : অসুস্থ হয়ে লোকালয়ে চলে আসে একটি গোল্ডেন ঈগল। দিন কতক ধরে ওই অবস্থায় পরে থাকায় পর ইগলটিকে উদ্ধারের জন্য এগিয়ে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে। সেখানেও কাজ না হলে অবশেষে এলাকার বসিন্দাদের তৎপরতায় মরাঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দিলে তারা এসে ঈগলটিকে উদ্ধার করে। এ ছবি ধূপগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বনদপ্তরের চেষ্টায় ঈগলটির শারীরিক পরীক্ষা চলছে। তবে ঈগলটিকে আপাতত কোথায় রাখা হবে তা জানা যায় নি।

এলাকার এক যুবক ইন্দ্রনীল ভট্টাচার্য জানান অসুস্থ বিরল প্রজাতির ঈগল টিকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাতেও কোনো কাজ না হলে অবশেষে ঈগলটিকে উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। তাদের তৎপরতায় সর্প বিশারদ মিন্টু চৌধুরীর বাড়ি তে নিয়ে আসা হয় ইগলটিকে। সেখান থেকে পাখিটির শুশ্রূষা চালানো হয় । এরপরই স্থানীয়দের তরফে মরাঘাট রেঞ্জের বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে ঈগল টিকে উদ্ধার করে নিয়ে যান ।

তবে লুপ্তপ্রায় পাখিটিকে দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই এলাকায়। আপাতত সুস্থ আছে ঈগলটি। তবে পাখিটিকে কোথায় রাখা হবে তা এখনো জানা যায় নি।

About Post Author