Home » রমজান মাসে ফলের দাম কমানোর আবেদন নওশাদ সিদ্দিকীর

রমজান মাসে ফলের দাম কমানোর আবেদন নওশাদ সিদ্দিকীর

সময় কলকাতা ডেস্ক: এক বছরের প্রতীক্ষার পর এবছরও শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে রোজা পালন। টানা একমাস রোজা পালনের পর হবে খুশির ঈদ।

ফলের বাজার অগ্নিমূল্য হলেও চাহিদা রয়েছে ফলের।বিক্রি চলছে জোড় কদমে। রমজান মাসের শুরুতেই ফলের দাম আকাশছোঁয়া হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই। তবুও এই অগ্নিমূল্য বাজারে চলছে কেনাকাটা।

পবিত্র রমজান মাসে ফল সামগ্রী কিনতে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য সরব হয়েছেন আই এস এফের এক মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন, ফলের বাজারে আগুন, টাস্ক ফোর্স গঠন করে ফলের বাজার নিয়ন্ত্রন করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তিনি বলেন, ‘বাজারে ফলের মূল্য আগুন, অন্যান্য সময়ের থেকে প্রায় তিন গুণ বেশি দাম দিয়ে ফল কিনতে হচ্ছে পবিত্র রমজান মাসে। যেহেতু মুখ্যমন্ত্রী নিজেকে সংখ্যা লঘু দরদী বলে থাকেন সে কারণেই এই সময়ে দুঃস্থ মুসলিম মানুষদের কাছে সত্যিই তিনি সংখ্যালঘু দরদী তা প্রমাণ করুন। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য চলতি রমজান মাসে টাস্ক ফোর্স গঠন করে সদর্থক ভূমিকা পালন করুন মুখ্যমন্ত্রী।’ এই মর্মে আজই মুখ্যমন্ত্রীকে মেল করে চিঠি দেন নওশাদ সিদ্দিকী।

About Post Author