Home » রাজ্যে যেভাবে দান খয়রাতির সরকার চলছে তাতে শ্রীলঙ্কার মত অবস্থা হবে, প্রচারে এসে আশঙ্কা প্রকাশ সুকান্ত মজুমদারের

রাজ্যে যেভাবে দান খয়রাতির সরকার চলছে তাতে শ্রীলঙ্কার মত অবস্থা হবে, প্রচারে এসে আশঙ্কা প্রকাশ সুকান্ত মজুমদারের

সময় কলকাতা ডেস্কঃ আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। জোরকদমে প্রচার চালাচ্ছে সব দল। সোমবারের মত মঙ্গলবারও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সমর্থনে প্রচার করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। পাশাপাশি জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে। জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী প্রার্থী কেয়া ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে ভালো ফল করবে বিজেপি। আগামী ৬ তারিখের পর আসানসোল যাবেন তিনি। এছাড়াও বগটুই গণহত্যার সঙ্গে বাদশা হত্যা মামলা সিবিআই হাতে তুলে দেওয়া উচিত কারণ একটি ঘটনা আরেকটি ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও জানান, “রাজ্যের যা পরিস্থিতি, তাতে কোন বিচারপতি পশ্চিমবঙ্গে থেকে যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সেই সব বিচারপতিরাও সাহস পাচ্ছেন না বলে মনে হয়। এখন বিচার ব্যবস্থাতেও যদি এই অবস্থা হয় তাহলে  খুবই চিন্তার বিষয় আগামী দিনে কি হবে”। ভারত নয় পশ্চিমবঙ্গে যেভাবে দান খয়রাতির সরকার চলছে তাতে আর কিছু বছরের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যটি শ্রীলঙ্কার মত অবস্থা হবে। পশ্চিমবঙ্গের ঋণের বোঝা বাড়ছে। অর্থনৈতিক এমার্জেন্সির দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ।

About Post Author