সময় কলকাতা ডেস্ক: পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ।পর্ণশ্রী থানার বটতলা বাজার এলাকার ঘটনা।আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ।মৃত ওই ব্যক্তির নাম অতনু মিত্র(৪৫)।স্থানীয় ও সুত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মৃত ওই ব্যক্তি।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো খোঁজ পায়নি।অবশেষে পর্ণশ্রী থানায় তাঁর পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

বুধবার সকালে স্থানীয়রা পাড়ারই একটি পুকুরে তাঁর দেহ ভেসে উঠতে দেখেন। ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়।স্থানীয় বাসিন্দারা পর্ণশ্রী থানায় খবর দিলে পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের লোকেরা ঘটনাস্থলে আসেন।এরপর তাঁরা পুকুর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই কাজকর্ম হারিয়ে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।আর তার জেরেই ওই ব্যাক্তি আত্মহত্যা করেছে বলেই দাবি পরিবারের।ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন