Home » কুড়িটি অংকের সঠিক উত্তর দিয়ে লিটিল জিনিয়াস কম্পিটিশনে রাজ্যের সেরা হলেন বালুরঘাটের অর্পিতা

কুড়িটি অংকের সঠিক উত্তর দিয়ে লিটিল জিনিয়াস কম্পিটিশনে রাজ্যের সেরা হলেন বালুরঘাটের অর্পিতা

সময় কলকাতা ডেস্কঃ কুড়িটি অংকের সঠিক উত্তর দিয়ে লিটিল জিনিয়াস কম্পিটিশন ২০২১ এর সেরার সেরা নির্বাচিত হলেন বালুরঘাটের অর্পিতা ঘোষ।এই কম্পিটিশনে ৫ নম্বরের ২০টি বিভিন্ন উচ্চস্তরের অঙ্ক ছিল।২০টি অংকই সঠিক করে একশোয় একশো নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করে অর্পিতা।রাজ্য পর্যায়ের এই মেধা পরীক্ষার চূড়ান্ত স্থানে পৌঁছাতে পেরে আবেগে উৎফুল্ল অর্পিতা ও তার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা।রাজ্য পর্যায়ে মেধাবিদের চিহ্নিত করতে প্রতিবছরের মতো বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশন পরিচালনা করে ওই প্রতিযোগিতার।যেখানে ষ্টেট লেবেল অলিম্পিয়াড প্রাথমিক বিত্তি পরিক্ষা ও লিটিল জিনিয়াসের মত ৩টি বিষয়কে সামনে রাখেন কর্তৃপক্ষ।অনলাইনে এমন আগ্রহমূলক প্রতিযোগীতার বিষয় দেখতে পেয়েই সেখানে অংশগ্রহন করেন বালুরঘাট শহরের বাসিন্দা অসিম কুমার ঘোষের ছোটো মেয়ে অর্পিতা ঘোষ।ছোট থেকেই যার নেশা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহন করে নিজেকে সেরা প্রমানিত করা। এ বিষয়ে অর্পিতার গৃহশিক্ষিকা সুতপা স্যান্যাল জানান,‘২০১৬ সালে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় এমন একটি পরীক্ষায় ৫টি বিষয়ের উপর সেরা রেজাল্ট করে গোল্ড মেডেল ও ৫ হাজার টাকার চেক এনেছিল অর্পিতা।ছোটো থেকেই ও পড়াশুনার প্রতি খুব আগ্রহী।ওর এই সাফল্যে আমি খুব খুশি।’উল্লেখ্য ২০২১ এ লকডাউনে ঘরবন্দি থেকেই অনলাইনে যোগাযোগ করে লিটিল জিনিয়াস কম্পিটিশনে এই পরীক্ষায় অংশ নেয় সে।১০০ নম্বরের সেই পরীক্ষায় রাজ্যে অংশ গ্রহণকারী অন্যান্য ৭টি স্কুলকে পেছনে ফেলে একশোয় একশো নম্বর পেয়েই চূড়ান্ত স্থান অধিকার করে অর্পিতা ঘোষ।রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বালুরঘাটের ওই কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

About Post Author