Home » বেহাল রাস্তার প্রতিবাদ, অবরোধ বাসিন্দাদের

বেহাল রাস্তার প্রতিবাদ, অবরোধ বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্ক:  দীর্যদিন ধরে বেহাল নদিয়ার দোগাছি পঞ্চায়েতের গোয়ালদা এলাকার পাঁচ কিলোমিটার রাস্তা।প্রশাসনের কাছে রাস্তা মেরামতির জন্য একাধিকবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি।প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও বাঁশ বেঁধে দিয়ে রাস্তা অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা।অবিলম্বে  রাস্তা মেরামতের দাবিতে গোয়ালদহ এলাকার ভাইয়া মাজদিয়া রাজ্য সড়কে অবরোধ করেন এলাকার মানুষ।গ্রামবাসীদের অবরোধের জেরে আটকে পড়েন পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার দোগাছি পঞ্চায়েতের গোয়ালদা এলাকার পাঁচ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল ওই রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের কাছে রাস্তা মেরামতির জন্য আবেদন জানিয়ে এসেছেন এলাকার মানুষ। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে বেহাল রাস্তার উপর দিয়েই যাতাযাত করতে হচ্ছে এলাকার বাসিন্দা ও পড়ুয়াদের।

 

এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে বিভিন্ন জায়গায় রাস্তা সারাইয়ের জন্য কিছু সামগ্রী ফেলা হয়েছিল। কিন্তু  ভোটের পরে সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়া হয়েছে। অথচ রাস্তার কোনও কাজই হয়নি। রাউ রাস্তা সংস্কারের দাবিতে তাঁরা বাধ্য হয়ে অবরোধে সামিল হয়েছেন।

বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের কটাক্ষ এই সমস্যা একটি-দুটি জায়গায় নয় রাজ্যের বহু জায়গায় তৃণমূল সরকার দুর্নীতি করেছে বলে, অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি  আগামী দিনে রাস্তার সমস্যার সমাধান না হলে বিজেপির তরফে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ।

নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু জানান, রাস্তা সারাইয়ের জন্য ইতিমধ্যেই এক ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

 

 

 

About Post Author