Home » আদালতের নির্দেশে ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব পেল সিবিআই

আদালতের নির্দেশে ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব পেল সিবিআই

সময় কলকাতা ডেস্ক: আদালতের নির্দেশে আগেই বগটুই গ্রামে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার পেয়েছিল সিবিআই। এবার রামপুরহাটের বগটুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ভাদু খুনের তদন্তের দায়িত্ব চেয়ে আবেদন করেছিল সিবিআই। কারণ রামপুরহাটের নৃশংস গণহত্যার তদন্ত চালাচ্ছে সিবিআই। রামপুরহাটে নৃশংস গণহত্যা এবং ভাদু খুনের ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত বলেই মনে করছে সিবিআই আর সেই কারণেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনানিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভাদু শেখের খুনের এবং বগটুইয়ের ‘গণহত্যা’র ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই তদন্তের দায়িত্ব পেল সিবিআই।

রামপুরহাটে নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের দায় ভার সিবিআই এর হাতে। ১০ দিনের বেশি সময় ধরে তদন্ত চালিয়ে এই প্রথম চারজনকে আটক করল সিবিআই। ঘটনায় জড়িত সন্দেহে মুম্বই থেকে সিবিআইয়ের জালে ধরা পড়ে চারজন।জানা গিয়েছে, এদের মধ্যে বাপ্পা শেখ ও সাবু শেখের নাম ছিল এফআইআরে। বাকি ২ জন এদের এদের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার চারজনকে মুম্বই আদালতে পেশ করে নিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় ননয়েআসার আবেদন জানান তদন্তকারী অফিসাররা।

এই নিয়ে গত সাড়ে ৭ মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা  নবম ঘটনার তদন্তভার পেল  সিবিআই। এর আগে ভাদু শেখ খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশই। তবে এবার হাইকোর্ট নির্দেশে এদি্ন থেকে এই তদন্ত করবে সিবিআই।

About Post Author