সময় কলকাতা ডেস্ক: আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চক্ষু বিভাগে আই ব্যাংকের উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এম ও এইচ হাসপাতালে এমএসভিপি অমিয় কুমার বেরা। তাঁর উদ্যোগেই বহু বছরের চেষ্টায় তৈরি হয়েছে এই আই ব্যাংক। দীর্ঘ অপেক্ষার পর খুশি চিকিৎসকরাও।

এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে অমিয়বাবু বলেন, ‘সাধারণ মানুষ যদি এগিয়ে আসেন তাহলে দৃষ্টিহীন লোকের উপকার হবে, তাদের চোখে আলো ফুটবে।’ পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সি এম ও এইচ কে অনুরোধ জানান মহকুমা হাসপাতালে এই আই ব্যাংক চালু করার জন্য। যাতে সেখানে আই কালেকশন করা যায়। শুধু তাই নয় এন জি ও যারা আছেন তারাও যদি এগিয়ে আসেন তাহলে এই আই ব্যাংক যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেটি সফল হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবী ছিল এখানে একটি আই ব্যাংক করার। সেই দাবিকে মর্যাদা দিয়ে আজ উদ্বোধন হল এই আই ব্যাংক। যার ফলে উপকৃত হবেন হাজার হাজার দৃষ্টিহীন মানুষ। চিকিৎসকরা এমন একটি উদ্যোগ নেওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা।


More Stories
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস