Home » বকেয়া বেতনে সহ তিন দফা দাবিতে কাঁথি পুরসভায় বিক্ষোভ কর্মীদের

বকেয়া বেতনে সহ তিন দফা দাবিতে কাঁথি পুরসভায় বিক্ষোভ কর্মীদের

সময় কলকাতা ডেস্কঃ তিন মাসের বকেয়া বেতন সহ তিন দফা দাবি নিয়ে তৃণমূল কর্মী সংগঠনের বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে তারা এই আন্দোলন করে। শুক্রবার সংগঠনের কর্মীরা কাঁথি পুরসভার মূল গেট অবরোধ করে বিক্ষোভ দেখায়।

গত তিন মাস ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামে তৃণমূল কর্মী সংগঠনের কর্মীরা। অভিযোগ, কাঁথি পুরসভার চেয়ারম্যান ও বিজেপির আঁতাত রয়েছে। শুভেন্দু ঘনিষ্ট দিলীপ চৌহান, হিমাংশু মান্নাদের কেন আবার কাজে বহাল করা হলো, চেয়ারম্যানকে অপসারণ করা, তাঁদের নিয়োগ যাতে বাতিল না হয় এইসমস্ত দাবি-দাওয়া নিয়ে পুরসভার মূল গেট অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

প্রসঙ্গত, কাঁথি পুরসভা থেকে অধিকারী পরিবারের সদস্য বিদায় নেওয়ার পর সিদ্ধার্থ মাইতি চেয়ারম্যান হয়। তারপরে চেয়ারম্যান হয়েছিলেন হরিসাধন দাস অধিকারী, সেই সময় প্রায় একশো জনকে পুরসভার কর্মী হিসেবে কাজে নিযুক্ত করা হয়। কিন্তু বর্তমানে নতুন পুরসভার গভর্নিং বডির সিদ্ধান্তে তাঁদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, কারণ বর্তমান অবস্থায় তাদের রোজগার নেই, বেতন দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই বলে জানা যায়।

বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষন ব্যহত হয় পুরসভার কাজ। সমস্যায় পড়েন পুরসভার কর্মী থেকে গ্রাহকরা। তবে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দাবি না মিটলে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলন  হবে।

About Post Author