নৈহাটি স্টেশন লাগোয়া বস্তি ছাড়ার নির্দেশ দিল পূর্ব রেল। ইতিমধ্যেই রেলের তরফে এলাকা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ নোটিশ দিলেও বস্তি ছাড়তে নারাজ বাসিন্দারা। তাঁদের দাবি, পুনবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বস্তি ছেড়ে তারা কোথাও যাবেন না।বিকল্প ব্যবস্থা না হলে এক ইঞ্চিও সরবেন বলে হুঁশিয়ারি বস্তিবাসীর।

কোথাও বা টিনের ছাউনি, কোথাও বা আবার দরমার দেওয়াল। কারও কারও মাথার উপরে আবার এক টুকরো টালির চাল।বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোবার জোগাড়। গত ৪০ বছরে এমন অভিজ্ঞতার স্বীকার হতে হয় নি নৈহাটি স্টেশন লাগোয়া বস্তিবাসীদের। উচ্ছদের নোটিশ আসতেই মাথায় বাজে ভেঙে পড়বার জোগাড় বস্তিবাসীদের । তাদের আবেদন এইটুকু মাথা গোঁজার জায়গা ছাড়া তাঁদের আর কিছু নেই।তাই প্রশাসন ও রেল তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করুক।

মাথাগোঁজার ঠাইটুকু হারানোর আশঙ্কায় দিন গুজরানকরা বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, অবিলম্বে বস্তিবাসীদের পুনর্বাসন দিতে হবে। বিনা পুনর্বাসনে উচ্ছেদ করলে তাঁরা প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি এলাকার কাউন্সিলার শেখর ভৌমিকের।

সামনে নববর্ষ । নতুন বছরকে বরণ করতে প্রস্তুত আমবাঙালি। কিন্তু তারই মাঝে উচ্ছেদের নোটিশ পাওয়ায় কার্যত দিশেহারা রেল বস্তির বাসিন্দারা।


More Stories
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন