Home » বালুরঘাটে বাসন্তী পুজো , অষ্টমীতে কুমারী পুজোয় জমজমাট অভিযাত্রী পাড়া

বালুরঘাটে বাসন্তী পুজো , অষ্টমীতে কুমারী পুজোয় জমজমাট অভিযাত্রী পাড়া

সময় কলকাতা ডেস্ক: পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। বসন্ত কালে পালিত এই দুর্গাপুজোই এক সময়ে বাঙালির আসল দুর্গাপুজো হিসেবে গণ্য হত। সেই কারণে শরৎকালে দুর্গাপুজো অকাল বোধন নামে পরিচিত। শরৎকালে শারদীয়া দুর্গাপুজা,  বসন্ত কালে দেবী দুর্গার পুজো শ্রী শ্রী বাসন্তী পুজা নামে খ্যাত। শারদীয়া দুর্গাপুজোয় বিভিন্ন বনেদি বাড়ি সহ বিভিন্ন পুরনো ক্লাব এবং বিভিন্ন জায়গায় কুমারী পুজো সব সময় দেখা যায়। কিন্তু বাসন্তী পুজোয় অষ্টমী তিথিতে কুমারী পুজো দুর্লভ বললেই চলে। আর এই দুর্লভ কুমারী পুজোই অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়া এলাকায়।

গত বছর করোনা আবহে অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দারা বাসন্তী পুজো ছোটো করে শুরু করলেও,  এ বছর সেই পুজো দ্বিতীয় বর্ষের পদার্পণ করেছে। বাসন্তীপূজো উপলক্ষে চলছে কুমারী পুজো। উপস্থিত ছিলেন সারদা মিশনের মাতাজী সহ এলাকার বাসিন্দারা।

 

দক্ষিণ দিনাজপুরের অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দারা বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী তপতী মুখোপাধ্যায়কে কুমারী মাতা হিসেবে পুজো করছেন। মহাসমারোহে বালুরঘাট অভিযাত্রী পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজো। খুব ভাল অনুভুতি বলে জানাচ্ছেন কুমারী মাতা হিসাবে পুজিত তপতী মুখোপাধ্যায়ের বাবা।বাসন্তী পুজোকে কেন্দ্রকরে উৎসবের আমেজ বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়ায়।

 

About Post Author