সময় কলকাতা ডেস্কঃ এযেন ‘রক্ষকই ভক্ষক’ প্রবাদের উদাহরণ। পুলিশ যে আমাদের রক্ষা করে সেই কথা কারোরই অজানা নয়। কিন্তু সেই পুলিশ যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে সাহায্যের জন্য যাবেন। সাহায্যের জন্য পুলিশের কাছে যাওয়া এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৬-এর এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে বছর ৩২-এর সঞ্জয় পরিয়া নামের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ধরে সঞ্জয় প্যাইড়া নামের আনন্দপুর থানার ওই পুলিশকর্মী বিবাহিত মহিলাকে ধর্ষণ করেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

অবশেষে ওই মহিলা ২৮ শে মার্চ খড়গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় পরিয়াকে শুক্রবার গ্রেপ্তার করে খড়গপুর থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। সাধারন মানুষ সমস্যার জন্য তাহলে কার কাছে ছুটে যাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে