Home » বিহারে মদ নিষিদ্ধ, এ রাজ্য থেকে বিদেশি মদ পাচারে ধৃত পাঁচ, আন্তঃরাজ্য পাচার রোধে জোর দাবি পুলিশের

বিহারে মদ নিষিদ্ধ, এ রাজ্য থেকে বিদেশি মদ পাচারে ধৃত পাঁচ, আন্তঃরাজ্য পাচার রোধে জোর দাবি পুলিশের

সময় কলকাতা ডেস্কঃ বিদেশি মদ পাচার করতে গিয়ে ধৃত ৫ যুবক। বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং পোস্ট থেকে গ্রেপ্তার হয় পাঁচ জন। বাংলা থেকে বিলিতি মদ নিয়ে যাচ্ছিল বিহারে। কিন্তু বিহারে মদ নিষিদ্ধ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্তবর্তী সালালপুর নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।নাকা চেকিং এর সময় পুলিশের হাতে বমাল ধরা পরে পাঁচ জন।তাদের গ্রেপ্তার করা হয়েছে।ধৃতরা হল সনু কুমার (২২), ছোট্ট কুমার (২২), শানু কুমার(২৩), সন্তোষ রায়(৪০) নমন কুমার(২২)। ধৃতদের কাছ থেকে আনুমানিক ৪০ হাজার টাকার বিদেশি মদ উদ্ধার করেছে হরিশ্চন্দ্র পুর থানার পুলিশ।ধৃত পাঁচ যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।বিহার রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় আন্তঃরাজ্য মদ পাচার চক্র সক্রিয় হয়ে ওঠে এরাজ্যে।মাঝে মাঝেই বিহার বাংলার সীমান্তের হরিশ্চন্দ্রপুর থেকে অবৈধ ভাবে মদ পাচারের অভিযোগ করেন স্থানীয়রা। শুধু তাই নয় এই সীমান্ত অপরাধীদের অন্যতম পছন্দের রুট দাবি স্থানীয়দের।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান নাকা চেকিং এর ফলেই এই সাফল্য। ঐ পোস্ট থেকে বিদেশি মদ সহ পাঁচজন যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানান তিনি।

About Post Author