সময় কলকাতা ডেস্কঃ দেনার দায়ে বিষ খেয়ে আত্মঘাতী দম্পতি! বরানগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নিয়োগী পাড়া এলাকার ঘটনা।আকস্মিক এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বরানগর নিয়োগী পাড়ার একটি আবাসনে বসবাস করতেন স্বামী দেবকৃষ্ণ বাসু ও স্ত্রী অর্চনা সিনহা।দীর্ঘদিন ধরেই ব্যবসা জনিত কারণে তাঁদের বাজারে প্রচুর টাকার দেনা হয়ে গিয়েছিল ।দেনার টাকা শোধ করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই দম্পতি।দেনা শোধ করতে না পারা নিয়ে নিজেদের মধ্যে নিত্যদিন বচসা চলছিল ।

শুক্রবার সকালে তারা ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করে।এরপর তাদের কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।স্থানীয়রা খবর দেন বরানগর থানায়।খবর পেয়ে বরানগর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ ওই দম্পতির ঘরের দরজা ভাঙতেই দেখে ঘরের মেঝেতে পড়ে রয়েছে ওই দম্পতির নিথর দেহ।পাশাপাশি একটি সুইসাইড নোট ও ছিল সেখানে।এরপর পুলিশ মৃত ওই দম্পতির দেহ উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রথমে স্ত্রীকে বিষ খাইয়ে পরে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে দেনা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী