Home » গরমে শরীর তাজা রাখতে কী খাবেন? দেখে নিন রেসিপি

গরমে শরীর তাজা রাখতে কী খাবেন? দেখে নিন রেসিপি

সময় কলকাতা ডেস্ক: গরমে নাজেহাল হতে হচ্ছে কিছুতেই স্বস্তি মিলছে না শরীরকে তাজা এবং সুস্থ রাখতে খান ঠান্ডা মিষ্টি বেলের শরবত। দেখে নিন রেসিপি।

উপকরণ

পাকা বেল
চিনি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করা
পাতিলেবু বা গন্ধরাজ লেবু
ঠান্ডা জল
বিট নুন বা সাধারণ নুন

পদ্ধতি

পাকা বেল ফাটিয়ে ভিতর থেকে পুরো শাঁসটা বের করে নিন।
ঠান্ডা জলে বেলের শাঁস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

শাঁস নরম হয়ে এলে চটকে নিন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
বেল কতটা মিষ্টি সেটা পরখ করে নিয়ে তাতে স্বাদমতো চিনি মিশিয়ে নিন।

চিনি ভালো করে মিশে গেলে অল্প বিট নুন আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

About Post Author