সময় কলকাতা ডেস্ক: আজ রামনবমী। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি। হিন্দুদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম স্ত্রীর গর্ভে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন নামের জন্মদিনটি রামনবমী নামে পরিচিত নবরাত্রি পালন করা হয়।পুরাণ অনুসারে, ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র। রাম নবমী উপলক্ষে সারা দেশের রাম মন্দিরে ভগবান শ্রী রামের পুজো করা হয়।

আজ কিভাবে রামের আরাধনা করবেন?
রাম নবমীর দিন উপবাস রাখার ব্রত নিন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। এরপর ভগবান শ্রী রামের পুজো করে গঙ্গাজল, ফুল, মালা, ফল, মিষ্টি, দুধ,ঘি অর্পণ করুন। অবশ্যই ভগবান রামকে তুলসী পাতা ও পদ্ম ফুল নিবেদন করবেন। তারপর রামচরিতমানস, রামায়ণ বা রামস্তোত্র পাঠ করুন।

এবছর রামনবমী তিথির শুভ সময়কাল ১.২৩ মিনিট থেকে ১১ই এপ্রিল ভোর ৩.১৫ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়কালের মধ্যে ভগবান শ্রী রামের উপাসনা করলে সব মনস্কামনা পূর্ণ হতে পারে, এই বিশ্বাস রাখেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা