জয়ন্ত দাস, বীরভূম, কলকাতা : ছাত্রকে জাতি বৈষম্য মন্তব্যে গ্রেপ্তার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু৷ শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ৷

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌকে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্য মূলক ব্যঙ্গ করেন সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সঙ্গীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয়৷ এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক। হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি৷এরপরেই এদিন শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে৷ জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে৷

এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, “আমাকে নীচু জাতি বলে নানান কটূক্তি করেছিলেন। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন৷ আমি থানায় অভিযোগ করেছিলাম


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী