সময় কলকাতা ডেস্ক : নীলের ঘরে দিলাম বাতি
সাক্ষ্মী থেকো মা ভগবতী…
সন্তানের মঙ্গল কামনায় প্রাচীন কাল থেকে নীল পুজো করে আসছেন গ্রাম বাংলার মায়েরা। আর সেই নীল পুজো দিনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল এক যুবকের । সন্তান হারা পরিবারে নীল পুজোর দিনে নেমে এলো শোকের ছায়া। জানা গেছে মৃত ওই যুবকের নাম সৌভিক দত্ত । শান্তিপুরের বড়বাজার এলাকার বাসিন্দা ওই যুবক নীল পুজো উপলক্ষ্যে বুধবার সপরিবারে বড়বাজার গঙ্গার ঘাটে আসেন স্নান করতে ।
পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে গঙ্গায় নেমেই স্নান করছিল সৌভিক। কিন্তু এরপরেই গঙ্গার স্রোতে তলিয়ে যান ওই যুবক। তীব্র চাঞ্চল্য তৈরি হয় ওই গঙ্গার ঘাটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে থাকাকালীন কিভাবে ওই যুবক নদীতে তলিয়ে গেল তার তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ।

নীল পুজো উপলক্ষ্যে সপরিবারে শান্তিপুরের বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে নামেন ওই যুবক।
পরিবারের সদস্যরা জানান, চেঁচামেচিতে নৌকা নিয়ে ছুটে আসে মাঝিরা। কিন্তু ততক্ষণে যুবকের আর কোনো খোঁজ পাওয়া যায় নি বলে জানায় পরিবারের সদস্যরা। ঘটনার পর কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে স্নান করতে নেমে কিভাবে ওই যুবক গঙ্গায় তলিয়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
উল্লেখ্য, মাত্র তিনদিন আগেই পাশের একটি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান দুই যুবক। ৭২ ঘন্টা পরে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। আবারো নীল পুজোর দিনই আরো এক যুবকের জলে তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পরিবারের দাবি, শান্তিপুরের যে ক’টি গঙ্গার ঘাট রয়েছে বর্তমানে সেগুলির পরিস্থিতি একদমই ঠিক নেই । প্রশাসন যদি এই বিষয় গুলির উপর একটু নজর দেয় তাহলে বারে বারে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটত না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান