Home » হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে এবিভিপির প্রতিনিধি দল

হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে এবিভিপির প্রতিনিধি দল

সময় কলকাতা ডেস্ক: নদীয়ার হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে পৌঁছলো এবিভিপির প্রতিনিধি দল । বুধবার নদীয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবিভিপি সংগঠন। পাশাপাশি এই নিন্দনীয় ঘটনায় মুখ্যমন্ত্রী যে মন্তব্যগুলি করেছেন তা শুনে শিউরে উঠেছেন অনেকেই। প্রতিবাদ এসেছে সর্বস্তরের মানুষের কাছ থেকে। হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে এবিভিপি সংগঠন। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

এদিন তারা প্রথমে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। তারপর শ্মশানে গিয়ে মূল অভিযুক্তের কুশপুতুল দাহ করে। এরপর হাঁসখালি থানার গাড়াপোতা বাজার মোড়ে রাস্তা অবরোধ করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায়।

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই কিশোরী মারাও যায়। বর্তমানে এই ঘটনার তদন্তের ভার গিয়েছে সিবিআই এর হাতে। শুধুমাত্র হাঁসখালি নয়, রাজ্যে পরপর একাধিক ঘটনায় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author