সময় কলকাতা ডেস্কঃ বুধবার অর্থাৎ আজ নীলষষ্ঠী।আর এই নীলষষ্ঠীকে কেন্দ্র করেই দেবাদীদেব মহাদেব বা শিবের মাথায় জল ঢালার জন্য ও পুজো দেওয়ার জন্য বিভিন্ন শিব মন্দিরে এদিন ভিড় জমান অসংখ্য শিব ভক্তরা।নীলষষ্ঠীর দিন প্রায় প্রতিটি হিন্দু বাড়ির মহিলারাই সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন।সাধারণত চৈত্র সংক্রান্তির আগে চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়।এই দিন বাড়ির মহিলারা সারাদিন উপোস করে থাকেন।

প্রথা মেনে বিকেলে শিবের মাথায় দুধ বা জল ঢেলে পুজো দিয়ে তবেই কিছু মুখে দেন তাঁরা।তবে শুধু বিবাহিত মহিলারাই নয়,অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও নিষ্ঠার সাঙ্গে এই ব্রত পালন করেন।তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা।

বুধবার সকাল থেকে এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে।খারুই গ্রামে রয়েছে জাগ্রত শম্ভুনাথ জিউর মন্দির।এদিনশিবের মাথায় জল ঢালাতে ও পূজো দেওয়ার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছেন কয়েক হাজার শিবভক্ত।প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই শম্ভুনাথ জিউর মন্দির।বছরের পর বছর কঠোর নিয়ম বিধি মেনে পূজা অর্চনা হয়ে থাকে এই মন্দিরে। আজ নীলষষ্ঠী এবং বৃহস্পতিবার রয়েছে চড়ক।সবমিলিয়ে খারুই গ্রামে প্রতিবছর জল ঢালা ও চড়ক দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমান।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?