Home » শিক্ষামন্ত্রীকে তোপ দিলীপের

শিক্ষামন্ত্রীকে তোপ দিলীপের

সময় কলকাতা ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে লালু প্রসাদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘উনি ধৃতরাষ্ট্র সেজে ছিলেন। উনার চোখের সামনে সব ঘটেছে। কোনো ব্যবস্থা নেন নি। অন্ধ ধৃতরাষ্ট্রের বাকি জীবন যেমন কেটেছে উনারও তেমনই কাটবে।’

সংবাদ মাধ্যনের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘সব জায়গায় গন্ডগোল। ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি। বেশি দিন দোকান চলবে না বুঝে গিয়েছে। যা হিংসা সমস্ত তৃণমূলই করছে। যত দুষ্কৃতী ছিল সব দলের মধ্যে ঢুকে গিয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বেহালার ঘটনা প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এদিন, বীরভূমের ধর্ষণকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘এই ধরনের অপরাধ করার সাহস কেন বাড়ছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হত তার উপর তৃণমূল পার্টি, কোর্ট কারোরই কোনো ভরসা নেই। একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হচ্ছে। হয় পুলিশ কাজ করছে না, না হয় কাজ না করতে করতে কাজ করা ভুলে গিয়েছে।’

হাঁসখালিতে ১৪ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই হাঁসখালির ঘটনায় সিবিআই এর হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সারা ভারতে আর কোথাও সিবিআই কাজ করতে পারবে না। তাদের হেড অফিস এখানেই করতে হবে। পশ্চিম বাংলায় পুলিশ বিভাগ, সি আইডির দরকার নেই। এই সরকার পুলিশ প্রশাসনের উপর কারোর ভরসা থাকল না।’

About Post Author