Home » শুরু হল রালিয়ার বিয়ের অনুষ্ঠান।

শুরু হল রালিয়ার বিয়ের অনুষ্ঠান।

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ জল্পনার অবসান। শুরু হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। চার হাত এক হতে চলেছে এই লাভ বার্ডসের। বলিপাড়ার বিয়ে মানেই চোখ ধাঁধানো অনুষ্ঠান। এরই মাঝে বুধবার শুরু হয়ে গেল রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত রয়েছেন মেহেন্দিতে।

বিয়ে উপলক্ষে ফুল ও আলোর মালায় সেজে উঠেছে রণবীরের আবাসন ‘বাস্তু’। ওই একই আবাসনে রয়েছে আলিয়া ভাটেরও ফ্ল্যাট। সাজানো হয়েছে সেটিও। ১৪ এপ্রিল বৃহস্পতিবার হবে সঙ্গীতানুষ্ঠান। আর ১৫ এপ্রিল মুম্বইয়ের পালি হিলসের ‘বাস্তু’ তেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে রালিয়া।

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথমে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল বিয়ে করছেন দুই তারকা। পরে আবার শোনা যায়, ১৪ তারিখ বিয়ের অনুষ্ঠান। তবে এবার পয়লা বৈশাখেই গাঁটছড়া বাঁধছেন এই দুই তারকা।

প্রসঙ্গত, অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে হঠাৎ আবির্ভাব হয় তাঁদের। আলিয়ার পরনে সবুজ রঙের লেহেঙ্গা ও রণবীরের পরনে সাদা স্যুট। বোঝা যায় আলিয়া ও রণবীরের প্রেমের আখ্যান শুরু হয়েছে। প্রায় চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর এবার রণবীর আলিয়ার বিয়ে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত নেটিজেনরা।

About Post Author