সময় কলকাতা ডেস্ক: বহু চর্চিত এই হিট জুটির বিবাহ নিয়ে সরগরম বলিউড। আর সেই বলিউডের জনপ্রিয় ও হিট জুটি সাত পাকে বাঁধা পড়বে আজ। অবশেষে আজই চার হাত এক হতে চলেছে রণবীর কাপু্রও আলিয়া ভাটের। এই জুটির বিয়ের তারিখ ঘোষণা করেছে রনবীরের মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুর সাহানি।

গতকাল দুপুরে রণবীর আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতু কাপুর। অভিনেতার দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, জামাইবাবু ভরত সাহানি এবং ভাগ্নি সামারা যোগ দেন এই অনুষ্ঠানে। আজই রণবীরের নিজস্ব অ্যাপার্টমেন্টেই বসবে বিয়ের আসর। বিয়ে উপলক্ষে আলোয় সেজে উঠেছে আলিয়ার বাসভবন।

আজ এই জুটির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছেন বলিউডের বহ তারকা। থাকছেন করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, জোয়া আখতার, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর থেকে মণীশ মালহোত্রা। এই বিবাহ অনুষ্ঠানে ভাট পরিবারের ও কাপুর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। রনবীর আলিয়ার সাজানোর দায়িত্বে থাকছেন মেকআপ-আর্টিস্ট মিকি কনট্রাক্টর।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?