সময় কলকাতা ডেস্কঃ দুই উপনির্বাচনেও সবুজঝড়। বালিগঞ্জ বিধান সভা ও আসানসোল লোকসভা আসনে জয়ী তৃণমূল কংগ্রেস । বালিগঞ্জে ২০ হাজার ৩০ টি ভোটে জয়ী হন বাবুল সুপ্রিয়। অন্যদিকে প্রথমবার আসানসোল লোকসভা আসনের দখল নিল রাজ্যের শাসকদল। ২ লক্ষ ৯৭ হাজার ভোটে জয়লাভ করেছেন শত্রুঘ্ন সিনহা।

শনিবার সকালে স্বামীর জয়ের প্রার্থনায় মন্দিরে পুজো দেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম। তৃণমূল শিবিরের কাছে কার্যত পর্যুদস্ত বিজেপি। নিজের কেন্দ্রে বেশ খানিকটা পিছিয়ে পড়েন অগ্নিমিত্রা পল। তৃতীয় স্থানে উঠে আসে সিপিআইএম।
এদিকে ভোটে জিতে বাবুল সুপ্রিয় জানান, “ এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় দিদিকে উৎসর্গ করছি। বিজেপি, সিপিআইএম যেভাবে নোংরা ও কুৎসা মিশ্রিত প্রচার করে যে আবহ তৈরি করতে চেয়েছিল, মানুষ তার উচিত জবাব দিয়েছে। কিন্তু এই উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে জয় পেলেন সিপিআইএম প্রার্থী সিপিএম প্রার্থী সায়রা হালিম। শনিবার ভোট গণনা শেষে দেখা যায় বালিগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডের দু’টি নিজেদের দখলে নিয়েছে বামেরা। কলকাতা পুরসভার ৭টি ওয়ার্ড নিয়ে বালিগঞ্জ বিধানসভা। এ বারের ভোটে বালিগঞ্জে শুধু দু’টি ওয়ার্ডে জেতাই নয়, অন্য দু’টি সংখ্যালঘু ওয়ার্ডেও ভাল ভোট পেয়েছে তারা। এবার বালিগঞ্জের উপনির্বাচনে ভোট বেড়ে হল ৩০,৮১৮।
শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোটগণনা। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যা্য়ের প্রয়াণে বালিগঞ্জে এবং তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোলে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় দুই কেন্দ্রে উপনির্বাচন হয়। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা ঘাসফুল শিবিরের প্রার্থী হন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?