সময় কলকাতা ডেস্কঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক নাবালকের বিরুদ্ধে।বসিরহাটের হাড়োয়া থানার উচিলদহ গ্রামের ঘটনা।এই ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দু’মাস ধরে ১৬ বছরের ওই নাবালিকার সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল উচিলদহ গ্রামের বাসিন্দা ১৭ বছরের এক নাবালকের।মেয়েটির বাড়িতে নিত্যদিনের যাতায়াতও ছিল অভিযুক্ত ওই যুবকের।তাদের দুজনের সম্পর্কের কথা মেয়েটির বাবা মাও জানত।পাশাপাশি একাধিকবার তারা সহবাস করে এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি অভিযুক্ত ওই নাবালক নিজের মোবাইলে তুলে রাখে।অভিযোগ,সর্ম্পকে ভাঙ্গন ধরার পরই নাবালিকার নগ্ন ছবি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছাড়ার হুমকি ও ভয় দেখিয়ে অভিযুক্ত নাবালক একাধিকবার ধর্ষণ করে ।এরপর সম্পর্ক ভাঙার আগে মেয়েটি বিয়ের প্রস্তাবও দেয় অভিযুক্তকে।কিন্তু ছেলেটি নাবালক হওয়ার অজুহাত দেখিয়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে।

অবশেষে মেয়েটি এই ঘটনার কথা তার পরিবারের সদস্যদের জানায়।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এরপর নাবালিকার পরিবারের তরফে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে করা হয়।সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই যুবককে শুক্রবার গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ।পাশাপাশি ওই নাবালিকাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য।এদিন ধৃত অভিযুক্তকে সল্টলেকের জুভেইনাল কোর্টে তোলা হয়।


More Stories
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী