Home » রক্তদান উৎসবে এষণা পরিবার

রক্তদান উৎসবে এষণা পরিবার

সময় কলকাতা ডেস্ক: রবিবার হৃদয়পুরে উদয়ন সমিতি ক্লাব প্রাঙ্গণে পরিবেশ সচেতন বিজ্ঞানমনস্ক সংস্থা এষণা পরিবারের পক্ষ থেকে এই প্রথমবার রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ, প্রায় ১০০ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন। বিভিন্ন সমাজ সচেতনতা মূলক কাজ করে থাকে এই এষণা পরিবার। পাশাপাশি, এষণা পরিবারের একটি বিজ্ঞান মঞ্চও রয়েছ।

২০০১ প্রথম যাত্রা শুরু করে এই এষণা পরিবার। সাপ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করাই এদের প্রধান উদ্দেশ্য। অকারনে ভয় পেয়ে সাপকে মেরে ফেলে অনেকেই। তা থেকে সাধারণ মানুষকে বিরত করতে মানুষকে সচেতন করে এষণা পরিবার। এই রক্তদান শিবিরের প্রধান পৃষ্ঠপোষক অরিন্দম দে। আজ ১০০ তম রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন তিনি। পাশাপাশি, সপরিবারে রক্তদান করা নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই ব্যাপারে আলোকপাত করেন তিনি। এদিন তিনি বলেন, ‘পুঁথিগত বিদ্যার বাইরে জীবনে আরো অনেক কিছু আছে আমাদের করার সেই ব্যাপারে ছাত্রদের উৎসাহিত করি।’

অরিন্দমবাবু বলেন, ‘আমাদের বিশেষ করে চাওয়া হচ্ছে নতুন রক্তদাতা, কারণ আমি জানি যে প্রথমবার রক্ত দান করে সে পরবর্তীতে ক্যাম্পের দিন খুঁজে নিয়ে রক্তদান করবে তার কারণ রক্তদান জীবনের মহৎ দান।’

About Post Author