সময় কলকাতা ডেস্ক : মেলায় রাইড ভেঙে আহত ৩। নিউটাউনের হাজারা কালীমন্দির সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে একজন শিশু ও একজন মহিলা রয়েছেন। আহতরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মেলায় আগত এক মহিলা বলেন রাইড থেকে একটি বাক্স আচমকাই মাটিতে ভেঙে পড়ে যায়। যার মধ্যে এক মহিলা ও এক শিশু ছিল। আহতদের মধ্যে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

সূত্রের খবর বেশ কিছু দিন ধরে নিউটাউনের হাজরা কালী মন্দির সংলগ্ন এলাকায় চড়কের মেলা বসেছে । শনিবার ছিল ছুটির দিন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অন্যান্য দিনের তুলনায় শনিবার মেলায় আগত দর্শনার্থীদের সংখ্যা একটু বেশিই ছিল। গত দুবছর করোনার কারণে মেলা বন্ধ থাকায় বর্ষবরণের রাতে বিভিন্ন রাইড গুলিতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা ছিল। মেলায় আগত এক মহিলা জানান আচমকাই বিকট শব্দ শুনে ছুটে যাই রাইড গুলির কাছে। দেখা যায় উপর থেকে রাইডের একটি বাক্স খুলে মাটিতে পড়ে গেছে ।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের হাজারা কালীমন্দির সংলগ্ন এলাকায়।

মেলা চলাকালীন কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মেলার কর্তৃপক্ষের পাশাপাশি রাইডের মালিকের সঙ্গে এ ব্যাপারে কথা বলছে পুলিশ। আচমকা এই ঘটনায় মেলা প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়ায় ।


More Stories
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!