শিবনাথ মুখোপাধ্যায়, সময় কলকাতাঃ বর্তমান যুগের শৈশব যখন, ল্যাপটপ, মোবাইল, টিভিতে, আবদ্ধ তখন, ব্যতিক্রমী রোহন চৌধুরী। বারাসাতের বাসিন্দা রোহন। তার শখ ছোটবেলা থেকে গরু এবং ঘোড়ার প্রতি। পাড়ায় যখন কারোর গরু-মোষ হারিয়ে যায়, তখন ডাক পড়ে রোহনের। ১৬ বছরের এই রোহন কতটা পশুপ্রেমী, সেটা না দেখলে বিশ্বাস করা যাবেনা।কারন যখনই পাড়ার কোন গরু মোষ হারিয়ে যায় তখনই রোহন তার অদ্ভুত কোন এক শক্তির বলে খুঁজে আনে সেই নিখোঁজ পোষ্যকে। সে রাত দেড়টা হোক বা দুটো হোক রোহন খুঁজে আনবেই। রোহনের বক্তব্য সে জানে যে হারিয়ে যাওয়া গরু বা মোষ কোথায় থাকতে পারে।
নিম্নবিত্ত পরিবারের সন্তান। সত্যভারতী বিদ্যাপীঠের, নবম শ্রেণীর ছাত্র রোহন। পড়াশোনার প্রতি তার খুব একটা আগ্রহ নেই। এই বয়সেই পয়সা জমিয়ে, সে কিনে ফেলেছে দুটো মোষের শাবক। এছাড়াও ঘোড়ার প্রতি তার অদম্য আগ্রহ। সে ঘোড়া চড়তেও শিখে গেছে এই বয়সে। বিভিন্ন দোকানে কাজ ক’রে সে পয়সা জমায়, কারণ সে ভবিষ্যতে আরো গরু-মোষ কিনতে চায়। হাসনাবাদ থেকে হাড়োয়া যেখানেই সে ঘোড়ার খবর পায় বা ঘোড়দৌড় হয়, সেখানেই রোহন হাজির হয়ে যায়। এমনকি পয়সা না থাকলেও হেঁটে চলে যায়। তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য এই পশুদের নিয়ে থাকা।
অনলাইন অফলাইন শিক্ষায় এখন শিশুরা অনেকটা এগিয়ে গেছে ,এবং তারা বুঝে ফেলেছে, অনলাইন কি অফলাইন কি। কিন্তু রোহন শিক্ষার ক্ষেত্রে পুরোটাই অফলাইন। পড়াশুনা ভাল না লাগলেও পশুদের প্রতি অদম্য ভালোবাসা, সত্যিই দেখার মতো। তাও আবার এই বয়সে। রোহন সত্যিই অনন্য। সময় কলকাতার পক্ষ থেকে তাকে কুর্নিশ।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির