সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯এপ্রিল, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৫১-আজকের দিনে দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।
১৮৩৯-লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ করে আজকের দিনে।
১৯৭৫-ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৯ – শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৩ –বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ড এদিন জন্মান।
১৯৫৭ –ভারতীয় ব্যবসায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বর্তমানে এশিয়ার ধনী ব্যক্তি মুকেশ আম্বানির জন্মদিন আজ।
১৯৬৮-ভারতীয় চলচ্চিত্র অভিনেতা আরশাদ ওয়ার্সী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬৭ -ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৮ -বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী এদিন প্রয়াত হন।
১৯৫৮ -বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবীর প্রয়াণ দিবস আজ।
১৯৭১-বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি