সময় কলকাতা ডেস্ক: বুধবার, পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই ডেউচা পাঁচামিতে গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কিন্তু ডেউচা পাঁচামিতে ঢোকার আগে চাঁদা মোড়ে আটকে দেওয়া হয় তাঁকে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তাবিত ডেউচা পাঁচামি কয়লা খনি শিল্প এলাকা পরিদর্শনে বুধবার আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে তাঁকে ডেউচা পাঁচামি কয়লা খনির শিল্প এলাকায় প্রবেশ করার আগেই চাঁদা মোড়ের কাছে আদিবাসীরা আটকে দেয়। সেই আদিবাসীরাই আটকান যাঁরা এই শিল্পের বিরোধিতা করে আদিবাসী বাঁচাওয়ের ডাক দিয়েছেন।

আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁদের দাবি, ‘দেশের কোন না কোন রাজ্যে কোন না কোন রাজনৈতিক দল আদিবাসীদের উচ্ছেদ করেছে। সুতরাং আমরা এই এলাকায় কোন রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে দেব না।আমরা এখানে কোন রাজনীতির রং চাইনা। যদি তারা স্বেচ্ছাসেবক হিসাবে প্রবেশ করতে চান তাহলে কোন অসুবিধা নেই।’

অন্যদিকে অধীর চৌধুরী বলেন, ‘আদিবাসীদের না বুঝে তাদের বিশ্বাসের উপর আঘাত করে শিল্প করলে সরকারের ভুল পদক্ষেপ হবে। পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমরা এখানে কোন রাজনীতি করতে আসিনি। আমাদেরও কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা ডেউচা পাঁচামি পরিদর্শনে এসেছি। ডেউচা পাঁচামি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর সন্ধান করতে এসেছি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?