অমলেন্দু মণ্ডল, বীরভূম, সময় কলকাতা : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কার্যত সেই কথাই সত্যি হলো পেশায় দিনমজুর এক শ্রমিকের জীবনে । তবে লাখ নয়, ভাগ্যের চাকা ঘুরে গিয়ে ঠেকলো একবারে কোটিতে। মাত্র ৩০ টাকার লটারির টিকিট কেটে যে এভাবে কোটিপতি হবেন তা কখনও স্বপ্নেও ভাবতে পারেননি পেশায় দিনমজুর ধরম সিং।লটারিতে কোটি টাকা পেয়ে উচ্ছ্বসিত বীরভূমের রামপুরহাট থানার বড়পাহাড়ি গ্রামের বাসিন্দা ধরমবাবু।

আচমকা কোটি টাকা পুরস্কার পাওয়ার কথা জানতে পারার পরেই নিরাপত্তা হীনতা বোধ করায় সটান গিয়ে স্বপরিবারে হাজির হন রামপুরহাট থানায়। পরে পুলিশই তার টিকিট ভাঙানোর ব্যবস্থা করার আশ্বাস দেন।

পাথরের ক্রাশারে কাজ করে যত সামান্য আয় । তা থেকে কোনো ভাবে সংসার চালাতেন পেশায় দিনমজুর ধরম সিং। বাড়িতে নাবালক দুই সন্তান সহ শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে কোনো মতে অভাবে দিন কাটছিল তাঁর । মঙ্গলবার বিকেলে মাত্র ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন, আর তাতেই রাতারাতি কোটিপতি হন পেশায় ওই দিনমজুর । টাকা পেয়ে সন্তানদের বড় স্কুলে ভর্তি করতে চাওয়ার পাশাপাশি ছোটো একটি ব্যবসা করতে চান ধরম সিং।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!