সময় কলকাতা ডেস্ক : বন ও বনজ সম্পদ রক্ষার দাবিতে পুরুলিয়ার কেন্দার সর্দারডি মোড়ের রাজ্য সড়ক অবরোধ করল জামবাদ গ্রামের বাসিন্দারা। অবরোধকে সমর্থন করে স্থানীয় বাসিন্দাদের পাশে এসে দাঁড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। বাসিন্দাদের অবরোধের জেরে পুরুলিয়া- মানবাজার রাজ্য সড়কে যানজট তৈরি হয়।পরে পুলিশ এসে সেই অবরোধ তুলে দিলে রাজ্য সড়ক যানযট মুক্ত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরের মতোই এবারও এলাকায় হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে স্থানীয় জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে পুরুলিয়ার জামবাদ গ্রামের ষোলোআনা কমিটি। অভিযোগ, অন্যান্য বার যে পরিমান কাঠ এই অনুষ্ঠানে লাগে ,তার থেকে অনেক বেশি কাঠ সংগ্রহ করেছে স্থানীয় ষোলো আনা কমিটি । বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে বনদপ্তরকে অভিযোগ করা সত্বেও সেই কথায় গুরুত্ব দেয় নি তারা । তাই বুধবার স্থানীয় ষোলোআনা কমিটিকে জানানো হলে তারা বলেন, সম্পূর্ন রাজনৈতিক প্রতিহিংসার বসে এই কাজ করা হচ্ছে। আমরা মৌখিক ভাবে বনদপ্তরকে জানিয়েই এই কাঠ সংগ্রহ করেছি।আমাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে বলে দাবি ষোলো আনা কমিটির এক সদস্যের ।

জানা গিয়েছে, হরিনাম সংকীর্তনের উপলক্ষ্যে রান্নার জন্য অন্যান্য বছরের মতো এ বছরও স্থানীয় জঙ্গল থেকে গাছ কেটে কাট সংগ্রহ করে নিয়ে আসা হয়। সেই বিষয়টি গ্রামেরই একাংশের মানুষ বনদপ্তরকে জানিয়ে জঙ্গল থেকে আনা কাঠ গুলি উদ্ধারের দাবি করেন। কিন্তু ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও স্থানীয় বনদপ্তর এবিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ।বনদপ্তরের উদাসীনতার প্রতিবাদে বন ও বনজ সম্পদ রক্ষার দাবিতে পুরুলিয়ার কেন্দার সর্দারডি মোড়ের রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা