সময় কলকাতা ডেস্কঃ উত্তরপাড়ার দোলতলা ঘাট সংলগ্ন জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। বিষয়টি নজরে আসার পরেই জমির মালিককে নোটিশ দিল উত্তরপাড়া কোতরং পুরসভা। যদিও জমিটি নিজের বলে দাবি করেছেন মালিক মলয় বন্দ্যোপাধ্যায়।

গঙ্গার ঘাট সংলগ্ন জমিতে বেআইনি নির্মানকার্যের প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরেই পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা মালিককে হেয়ারিং ডাকবো এবং দেখবো মালিকপক্ষ যা দাবি করছেন তা কতটা ঠিক। এছাড়াও দীর্ঘ দিন ধরে এই জমিতে একটি রেস্টুরেন্ট চলছে তার কোন লাইসেন্স নেই সেই বিষয়টিও খতিয়ে দেখবেন বলে জানান পুরপ্রধান।

পোর্ট ট্রাস্টের নিয়ম অনুয়ায়ী, গঙ্গার দুপারে যেখানে জোয়ার-ভাটা খেলে, সেখান থেকে ৪৭ মিটার অর্থাৎ ১২৫ ফুটের মধ্যে কোনও নির্মাণ করা যাবে না। পোর্ট ট্রাস্টের তরফে রাজ্যের প্রতিটি পুরসভাকে এই বিধি কার্যকর করার নির্দেশ দেওয়া আছে। সেই মোতাবেক এই নোটিশও দেওয়া হয়।

অন্যদিকে জমির মালিক মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, “জমিটি আমাদের, সরকারের নয়। গঙ্গার পাড়ে ভাঙন হচ্ছে তাই পোর্টট্রাস্টের অনুমতিতে জমির সীমানা ও গঙ্গার পাড় রক্ষা করার জন্য বাঁধাচ্ছি ৷ আর রেস্টুরেন্ট আমাদের জমিতে ঠিকই ৷ সেটি লিজে দেওয়া আছে ৷ তার লাইসেন্স আছে কি নেই সেটা দেখা আমার দায়িত্ব নয়”৷


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার